শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

যমজ সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী অহনা দেওল। আর নানা-নানি হলেন বলিউডের তারকা দম্পতি হেমা মালিনি ও ধর্মেন্দ্র।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৬ নভেম্বর মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন অহনা। বৈভব বহরা ও অহনা দেওল দম্পতির ৬ বছর বয়েসি আরো একটি পুত্র সন্তান রয়েছে।

অন্যদিকে এই আনন্দের খবর জানিয়ে অহনা দেওল ইনস্টাগ্রামে লিখেছেন—আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ২৬ নভেম্বর আমাদের ঘর আলো করে এসেছে দুই কন্যা সন্তান অ্যাস্ট্রাইয়া ও আদিয়া বহরা। দুই কন্যাকে পেয়ে দারুণ খুশি তাদের বাবা বৈভব। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত ভাই দারিয়ান বহরা, দাদা-দাদি, বিপিন বহরা এবং হেমা মালিনি-ধর্মেন্দ্র।

২০১৪ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী বৈভব বহরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অহনা। বৈভবের সঙ্গে তার প্রথম পরিচয় ২০১২ সালে বড় বোন এশা দেওলের বিয়ের অনুষ্ঠানে। এরপর তারা ভালো বন্ধু হয়ে ওঠেন। পরবর্তী ঘর বাঁধেন তারা।

অহনা দেওল একাধারে নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী। পরিচালনায়ও নাম লিখিয়েছেন তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD