শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি করছে করোনা: গবেষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের ফুসফুসের যে ক্ষতি করছে তা তিন মাসের বেশি সময় পরও শনাক্ত করা যাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে জানিয়েছে বিবিসি। ১০ জন রোগীর ওপর এই গবেষণা চালানো হয়। প্রচলিত স্ক্যানে এসব রোগীর ফুসফুসের ক্ষতি ধরা পড়েনি। তবে নভেল স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে এই ক্ষতি ধরা পড়ে।

ফুসফুসের ক্ষতি বের করতে এমআরআই স্ক্যানের সময় জেনন নামে এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে। ফুসফুস বিশেষজ্ঞরা বলছেন, এই টেস্টের মাধ্যমে করোনা রোগীর দীর্ঘ মেয়াদী ক্ষতির চিত্র ফুটে উঠতে পারে, যা তাদের ক্ষেত্রে বড় ব্যবধান গড়ে দেবে।

ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিংয়ের (এমআরআই) সময় রোগীদের জেনন গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করতে বলা হয়। এই গবেষণার নেতৃত্ব দেয়া অধ্যাপক ফার্গাস গ্লিসন বলেছেন, তিনি ১৯ থেকে ৬৯ বছর বয়সী ১০ জন করোনা রোগীর ওপর এই টেকনিক প্রয়োগ করেছেন।

গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার তিন মাস পর ১০ মধ্যে ৮ জনেরই ক্রমাগত শ্বাসকষ্ট এবং ক্লান্তি ছিল। যদিও তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হতে বা ভেন্টিলেটর ব্যবহার করতে হয়নি। প্রচলিত স্ক্যানের সময় তাদের ফুসফুসে কোনও সমস্যা পাওয়া যায়নি।

যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়নি এবং গুরুতর লক্ষণ ছিল না এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের ফল পাওয়া যায় কিনা দেখতে আরও ১০০ জনের ওপর গবেষণার পরিকল্পনা করছেন অধ্যাপক গ্লিসন। এর অংশ হিসেবে বিভিন্ন বয়সের করোনা রোগীর স্ক্যান করবেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD