শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনায় আক্রান্ত সানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ও ভারতের গুরদাসপুর থেকে নির্বাচিত বিজেপি সাংসদ সানি দেওল।

এ প্রসঙ্গে সানির মুখপাত্র বলেন, ‘মুম্বাইয়ে ফেরার আগে গতকাল (১ ডিসেম্বর) হিমাচল প্রদেশের মানালিতে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন সানি দেওল। তবে কোভিড পজিটিভ হলেও তার কোনো গুরুতর উপসর্গ নেই এবং তিনি ভালো আছেন।’

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার করিয়েছেন এই অভিনেতা। এরপর মানালিতে তার ফার্মহাউজে বিশ্রামে ছিলেন। করোনা পজিটিভ হওয়ায় তাকে আরো কিছুদিন সেখানে আইসোলেশনে থাকতে হবে।

সিনেমায় কাজের দিক থেকে ‘আপনে’ সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে সানি দেওলকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দেওল পরিবারের তিন প্রজন্ম— ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল এবং সানির পুত্র করন দেওলকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন অনিল শর্মা এবং প্রযোজনা করছেন দীপক মুকুত। আগামী বছর মার্চে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। একই বছর দীপাবলি উপলক্ষে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

এর আগে ২০০৭ সালে ‘আপনে’ সিনেমাটি মুক্তি পায়। ধর্মেন্দ্র, সানি ও ববি দেওলের পাশাপাশি এতে আরো অভিনয় করেন শিল্পা শেঠি, ক্যাটরিনা কাইফ, কিরণ খের প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD