শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :

ইব্রাহিমের শুরুটা হোক হৃতিকের মতো: সাইফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের একজন সাইফ আলি খান। তবে তার এই জনপ্রিয় শুধুমাত্র তার অভিনীত ব্লকবাস্টার ছবিগুলোর জন্য নয়। এর কিছুটা কৃতিত্ব রয়েছে তার তারকা পরিবারেরও।

৫০ বছর বয়সী এই অভিনেতার মা শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বোন সোহা আলি খান, স্ত্রী কারিনা কাপুর খান, মেয়ে সারা আলি খান ও ভগ্নিপতি কুনাল খেমু প্রত্যেকেই বলিউডের জনপ্রিয় তারকা। তবে তার ছেলে তৈমুর আলি খান বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখান জন্য এখনও অনেক ছোট।

বলিউডের এই সুপারস্টারের বড় ছেলে ইব্রাহিম খান শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন। এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছিলেন সাইফ আলি খান। তবে সাইফের ইচ্ছে, ইব্রাহিম তার ক্যারিয়ারের শুরুটা অভিনেতা হৃতিক রোশনের মতো করে করুক।

এ প্রসঙ্গে সাইফ আলি খানের ভাষ্য, “ইব্রাহিম দেখতে খুব সুদর্শন। এমনকি ও ‘টিক টক’-এ খুব সক্রিয়। যদিও বা এই অ্যাপটি এখন ভারতে নিষিদ্ধ। তবে আমি চাই ইব্রাহিম সোশ্যাল মিডিয়ায় থেকে দূরে থাকুক যদি সে অভিনেতা হতে চায়। ঠিক হৃতিক রোশনের মতো তারও (ইব্রাহিম খান) কেবল পর্দায় বিস্ফোরণ ঘটানো উচিত। সে এখনও বেড়ে চলেছে, নিজের ব্যক্তিত্ব বিকাশ করছে, তাই আপাতত নিজেকে কম দেখানোই ভালো।”

৯০ দশকে ক্যারিয়ারের শুরু করেন সাইফ আলি খান। ১৯৯১ সালে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০০৪ সালে সংসারের ইতি টানেন তারা। সাবেক এই দম্পতির সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD