শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

হঠাৎ সুন্দরবনে সৃজিত-মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

কলকাতার নামী পরিচালক সৃজিত ও মিথিলা বিবাহিত জীবনের ১ বছর পূর্ণ করলেন আজ।

গেলো বছর ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা। সেই হিসেবে অফিসিয়ালভাবে বিয়ের এক বছর পূর্ণ হয়েছে তাদের।

প্রথম বিবাহবার্ষিকী উদযাপনে সুন্দরবনে বেড়াতে গিয়েছেন আলোচিত এই জুটি। তাদের সঙ্গে রয়েছেন ছোট্ট আইরাও। এর আগে শীতের মিঠে রোদ্দুর মেখে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলেন সৃজিত।

সেই ছবি উঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক।

লকডাউনের মধ্যে বাংলাদেশে আটকা পড়েন মিথিলা। অন্যদিকে সৃজিত ছিলেন কলকাতায়। পরে বিশেষ অনুমতি সাপেক্ষে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যান সৃজিত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD