শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :

নায়ক ফেরদৌস এবার গায়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

প্রথমবারের মতো গান গাইলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা নায়ক ফেরদৌস।

ইমরান মাহমুদুলের সুর-সংগীতে এতে ফেরদৌসের পাশাপাশি সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। ‘তুমি কাছে এলে’ শিরোনামের গানটি রচনা করেছেন রবিউল ইসলাম জীবন।

জানা গেছে, ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ মঞ্চের অন্যতম চমক হিসেবে ফেরদৌস-কণা এই গানটি পারফর্ম করবেন।

গানটির রেকর্ড হয় গত ৮ ডিসেম্বর রাতে ইমরানের স্টুডিওতে।

ফেরদৌস-কণার ‘তুমি কাছে এলে’ গানটির আগেই ইমরান-নুসরাত ফারিয়া গেয়েছেন ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামের একটি নতুন গান। ইমরানের সুর-সংগীতে লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ আসরে এই দুটি গানের চমক ছাড়াও তিনটি মনোনয়ন পেয়ে বেশ এগিয়ে আছেন ইমরান মাহমুদুল। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী, সেরা দ্বৈত গানের জুটি হিসেবে কণা ও আনিসার সঙ্গে আরও দুটি মনোনয়ন পেয়েছেন ইমরান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD