শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :

সেন্সরে যাচ্ছে ইমন-পপির সাহসী যোদ্ধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

২০১৮ সালে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ নামে একটি ছবিতে জুটি বেঁধে অভিনয় শুরু করেন সাদিকা পারভীন পপি ও মামনুন ইমন। করোনাভাইরাস আসার আগেই এর শুটিং শেষ করেছিলেন নির্মাতা।

সম্প্রতি এ ছবির কারিগরি অংশের সব কাজ শেষ হয়েছে। চলতি মাসেই এটি সেন্সরে জমা হচ্ছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর এটির মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। মূলত সমাজের সব স্তর থেকে দুর্নীতিবিরোধী বক্তব্য তুলে ধরা হয়েছে এ ছবিতে।

এতে পপি ডিবি অফিসার এবং ইমন কর কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘এ ছবিটির গল্প সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এটি দর্শকের ভালো লাগবে।’ ইমন বলেন, ‘ছবিটির গল্পে বেশ টুইস্ট আছে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD