শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে কেন জিডি করলেন সাবেক স্ত্রী?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। মডেল মারিয়া মিমের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তাদের ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান। কিন্তু বেশ আগে এ দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর গুলশান থানায় সিদ্দিকুরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিম।

দুজনের দুটি পথ দুই দিকে বেঁকে গেলেও কেন সিদ্দিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করলেন মিম? গণমাধ্যমকে মিম বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে (পুত্র) আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে।’

মারিয়া মিম আরো বলেন, ‘‘এরপর সিদ্দিক আমাকে ফোন করে। তখন বাবুর কান্নার শব্দ পাই। সিদ্দিক বলে, ‘ওরে তো সুন্নতে খতনা করালাম।’ আমি মা হয়েও জানতে পারলাম না ছেলের খতনা করানো হলো, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। এটা তো একটা ক্রাইম।’’

মারিয়া মিম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’

সিদ্দিকুর রহমান ২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৫ জুনে তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম হয়। গত বছরের অক্টোবরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। স্বাধীনতায় হস্তক্ষেপ ও পরকীয়ায় আসক্তির অভিযোগে অভিনেতা সিদ্দিকুর রহমানকে ডিভোর্স দিয়েছেন বলে তখন জানান মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

অভিনেতা সিদ্দিকুর রহমান নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। ছোট পর্দার তুমুল জনপ্রিয় এ অভিনেতার দর্শকনন্দিত নাটকগুলোর মধ্যে রয়েছে: ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘হাম্বা’, ‘বন্ধু এবং ভালোবাসা’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’, ‘চৈতা পাগল’, ‘বরিশালের মামা ভাগনে’, ‘আমাদের সংসার’, ‘রেডিও চকলেট’ প্রভৃতি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD