শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

মুক্তিযোদ্ধা খতিব মিয়ার গল্প!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

গ্রামের পোস্ট অফিসের রানার খতিব মিয়া একজন মুক্তিযোদ্ধা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের চিঠি-পত্র বিলি করার কাজটি খুব আন্তরিকতার সঙ্গে করেন। একা মানুষ তিনি। বাড়িতে ছোট্ট একটা ঘর। সবসময় সবার সঙ্গে হাসি-খুশি থাকেন। তবে তার ভেতরে অনেক কষ্ট। কারণ যার ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ঘরের দেয়ালে রাখা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে একা একা সব সুখ-দুঃখের কথা বলেন খতিব মিয়া। বন্ধু, সহযোদ্ধা মাজেদ কমান্ডারের স্ত্রী তারিন খুব দৃঢ়চেতা মানুষ। স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পর একা হয়ে গেলেও অসহায়ত্ব বুঝতে দেননি কাউকে। তার আন্তরিকতায় আপ্লুত হন খতিব।

তার দেবর মিন্টু মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির হয়ে কাজ করেছে। এখন গ্রামের চেয়ারম্যান হতে চায়। রাস্তা করবেন বলে খতিবকে তার বাড়ি ছেড়ে দিতে বলে। কিন্তু খতিব তার বাপ-দাদার ভিটা ছেড়ে যাবেন না বলে জানিয়ে দেয়। এক রাতে খতিবকে ঘুমের মধ্যে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দেয় মিন্টুর লোকেরা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘রানার’।

শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সেলিম আহমেদ। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে মুক্তিযোদ্ধা খতিব মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। মাজেদ কমান্ডারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তারিনকে। ১৬ ডিসেম্বর রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ এ টেলিফিল্ম।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD