শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

মা হলেন অভিনেত্রী তাহসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মা হলেন লাক্স তারকা অভিনেত্রী সিফাত-ই তাহসিন। গত সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন নোরাইজা আত্রেয়ী নিজামী। মা-মেয়ে দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন তাহসিনের বর তানভীর জাভেদ।

তাহসিন নতুন অতিথির খবর জানিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন—আমাদের ঘরে ছোট্ট একটি তারা এসেছে। রাজকন্যার আগমন আমাদের সময়কে আনন্দে ভরিয়ে দিয়েছে। তার সবকিছুই সুন্দর।

২০১২ সালে নাট্য নির্মাতা ওয়াহিদ আনামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তাহসিন। বিয়ের পর অভিনয় ছেড়ে সংসারে মনোযোগী হন তিনি। কিন্তু সর্বশেষ এ সংসার টিকেনি। ২০১৮ সালে তানভীর জাভেদের সঙ্গে বিয়ে হয় এ অভিনেত্রীর। চাকরি ও সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিনয়ে অনেকটা অনিয়মিত তাহসিন।

২০০৯ সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তাহসিন। এ প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। এরপর নাম লেখান টিভি নাটকে। সকাল আহমেদ পরিচালিত ‘স্বপ্নে দেখা বাকিরা’ নাটকে প্রথম অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

তাহসিন অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—হুমায়ূন আহমেদের ‘রুবিকস্ কিউব’, ‘রূপার ঘণ্টা’, তুষার খানের ‘কচুরিপানা’, সালাউদ্দিন লাভলুর ‘গরীবের বন্ধু’, অম্লান বিশ্বাসের ‘নো প্রবলেম’, সাইফুল ইসলাম মান্নুর ‘তদন্ত’, সকাল আহমেদের ‘টার্মিনাল’ ও ‘সীমানা ছাড়িয়ে’, ওয়াহিদ আনামের ‘ভার্সিটি’, চয়নিকা চৌধুরীর ‘অনুভব’ প্রভৃতি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD