শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

ছোট পর্দায় ফিরছেন নায়ক রিয়াজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। তবে করোনাভাইরাসের প্রকোপের পর শুটিং বন্ধ করে দেন এ অভিনেতা। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নাটকে সহসাই অভিনয় করবেন না বলে কিছুদিন আগে জানিয়েছিলেন রিয়াজ। কিন্তু সেই বিরতি দীর্ঘায়িত করেননি এ অভিনেতা। ফিরেছেন নাটকে। কাজ করেছেন একটি ধারাবাহিকের। নাম ‘কাজল রেখা’।

এটি পরিচালনা করছেন এসএম সালাউদ্দিন। দীপ্ত টিভিতে প্রচারিতব্য এ নাটকটিতে রিয়াজকে একজন রাজার চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নাটকে আমি অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি।

নির্মাতা আমার পূর্ব পরিচিত। চরিত্রটি নিয়ে কথাও হয়েছে। চলতি মাসেই একদিন এটির শুটিং করার কথা রয়েছে। অতিথি চরিত্র হলেও এটি বেশ গুরুত্বপূর্ণ।’ এদিকে একটি ছবির কাজ হাতে রয়েছে এ অভিনেতার।

দীপঙ্কর দীপনের পরিচালনায় নির্মিত এ ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। এতে র‌্যাব অফিসারের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ। শুটিং শেষ হলেও এটির ডাবিং বাকি রয়েছে। অভিনয়ের পাশাপাশি একটি বিজ্ঞাপনী সংস্থাও পরিচালনা করেন এ চিত্রনায়ক। নিজের মালিকানার এ প্রতিষ্ঠানের কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় কাটছে তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD