শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

মুক্তি পাচ্ছে মৌসুমী হামিদের ‘গোর’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে আলোচনায় এসে এখন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ।

সেই ধারাবাহিকতায় ২০১৯ সালে গাজী রাকায়েতের পরিচালনায় ‘গোর’ নামের একটি ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। বাংলা ও ইংরেজি- দুই ভাষায় নির্মিত ছবিটি ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ব্যতিক্রমী একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। আমিও কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছি। তাছাড়া পরিচালক গাজী রাকায়েত ভাইও বেশ আন্তরিকতা নিয়েই এটি নির্মাণ করেছেন।

আশা করছি এটি দর্শকের ভালো লাগবে। মুলত একজন গোর খোদকের জীবনকাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এই গোর খোদকের চরিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজেই। আগামী মাসে ছবিটি আমেরিকার নিউইয়র্কেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে আরেকটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। হৃদি হকের পরিচালনায় ছবির নাম ‘১৯৭১ সেই সব দিন’।

প্রসঙ্গত, এর আগে প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যদিও ছবিটি আর মুক্তি পায়নি।

অন্যদিকে খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন মৌসুমি। সঞ্জিত সরকারের পরিচালনায় প্রচার চলতি ‘চিটিং মাস্টার’ নামের একটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া বিশেষ দিবসের নাটকেও তার সরব উপস্থিতি রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD