শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

আবারো সবাইকে বোকা বানালেন নেহা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর। শুক্রবার (১৮ ডিসেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার পোস্ট করা একটি ছবি নিয়ে অনেক জল্পনা-কল্পনা শুরু হয়। গুঞ্জন ওঠে মা হতে চলেছেন তিনি।

কিন্তু আবারো সবাইকে বোকা বানালেন নেহা। শনিবার স্বামী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে একই রকম পোজে ছবি পোস্ট করেন নেহা। তবে এবার তিনি জানান, এটি তার ‘খেয়াল রাখা কার’ মিউজিক ভিডিওর পোস্টার। মিউজিক ভিডিওটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে।

এর আগে গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে সবাইকে বোকা বানিয়েছিলেন নেহা। তাদের বিষয়টি নিয়ে অনেক জলও ঘোলা হয়। পরবর্তী সময়ে জানা যায়, এটি শুধুই স্টান্টবাজি ছিল।

‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর। গত ২৪ অক্টোবর রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাদের বিয়ে নিয়েও ভক্তদের মনে অনেক দ্বিধা ছিল। কারণ বিয়ের আগেই তাদের একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়। সকলে ধারণা করেছিলেন, হয়তো মিউজিক ভিডিওয়ের প্রচারের জন্য রোহানপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করছিলেন নেহা। তবে বিয়ে করে সেই গুঞ্জনের অবসান ঘটান এই গায়িকা।

শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করা নেহার ছবিতে দেখা যায়, নেহা তার দুই হাতে দিয়ে পেটের অংশ ধরে রেখেছেন। আর তাকে জড়িয়ে আছেন তার স্বামী রোহানপ্রীত সিং। ক্যাপশনে এই গায়িকা লিখেছেন, ‘খেয়াল রাখো’। অন্যদিকে, রোহানপ্রীতও এই ছবি ও ক্যাপশন পোস্ট করেন। এরপর থেকেই নেহার মা হওয়ার গুঞ্জন চাউর হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD