শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :

সিনেমাটিকে আসছে জয়া-শাকিবের সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

মানসম্পন্ন কন্টেন্ট ও দর্শকবান্ধব হয়ে নতুন পরিকল্পনা নিয়ে আসছে দেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’।

প্ল্যাটফর্মটির নতুন এই যাত্রায় অ্যাপটিতে যুক্ত হচ্ছে শাকিব খান, জয়া আহসান, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, স্পর্শিয়া, মাহিয়া মাহি, অপূর্ব, নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, মেহজাবিন, তানজিন তিশাদের মতো বড় বড় তারকাদের নান্দনিক সব সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ।

বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’। দেশীয় ডেভেলপারদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। দেশ ও প্রবাসী বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই প্ল্যাটফর্মটি ডেভেলপ করা হয়েছে। দর্শকরা সহজেই প্ল্যাটফর্মটিতে দেশের সব মোবাইল অপারেটর, নগদ ও ভিসা, ক্রেডিট ও মাস্টার্ড কার্ড দিয়ে নির্ধারিত পরিমাণ অর্থের মাধ্যমে সাবস্ক্রাইব করে সকল কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

অ্যাপটিতে বিশেষ করে দেশের নতুন নতুন বাংলা সিনেমার দিকে নজর দেয়া হচ্ছে। থাকছে কালজয়ী কয়েক দশকের বাংলা সিনেমার বিশাল সংগ্রহও। লাইভ টেকনোলজিসের একটি ওটিটি প্ল্যাটফর্ম এই ‘সিনেমাটিক’। প্রতিষ্ঠানটির পরিচালক, তামজিদ অতুল প্ল্যাটফর্মটিকে ‘বাংলা সিনেমার আর্কাইভ’ বলে মনে করছেন। তার কথা, প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর বাংলাদেশের সিনেমাগুলো সংরক্ষণের সু-ব্যবস্থা নেই। অনেক কালজয়ী সিনেমা সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। সবগুলো ছবিই পাওয়া যাবে ‘সিনেমাটিক’ অ্যাপে।

পাশাপশি নতুন সিনেমা তো থাকছেই। সেই সঙ্গে থাকবে ওয়েব ফিল্ম, নাটক ওয়েব সিরিজ। প্ল্যাটফর্মটিতে কোন মানহীন কোন কন্টেন্ট স্থান পাবে না। দর্শকরা উপভোগ করবেন এমন কন্টেন্টই থাকবে। দর্শকদের এই প্রতিশ্রুতি দিতে পারি।

মি. অতুল আরও জানান, মুহূর্তেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়; মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘সিনেমাটিক’-এর মাধ্যমে যে কেউ উপভোগ করতে পারবে বাংলাদেশের কন্টেন্ট ।

বর্তমানে প্রায় ১০০ সিনেমা রয়েছে প্ল্যাটফর্মটিতে সবগুলো ছবিই প্রায় নতুন! তার মধ্যে রয়েছে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’, ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া’, ‘সুপার হিরো’সহ অন্য তারকাদের সিনেমাও।

সিনেমা হলের বাইরে এগুলো এই ওয়েব ছাড়া দর্শক আর কোথাও পাবেন না। ধীরে ধীরে দুই হাজারেরও বেশি ছবি এখানে যুক্ত করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির। সিনেমা হলে গিয়ে যারা ছবি দেখার সয় পান না, তারা চাইলেই এখান থেকে উপভোগ করতে পারবেন সিনেমা। সামনে আসছে বেশ কিছু তারকাবহুল ওয়েব সিরিজও। যা নতুন বছরের শুরু থেকেই উপভোগ করতে পারবেন দর্শক।’

‘সিনেমাটিক’-এর মাধ্যমে হাতের মুঠোয় সব ধরণের সুস্থ ধারার সিনেমা পৌঁছে দেয়া লক্ষ্য। ওয়েব ভার্সনে সিনেমাটিক দেখতে ভিসিট করুন cinematic.mobi। সব শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে সিনেমাটিক। অ্যান্ড্রয়েড, আইওএস দুই মাধ্যমেই পাওয়া যাবে অ্যাপটি । গুগল প্লে স্টোরে এই লিংক থেকে https://bit.ly/3pi8VNa অ্যান্ড্রয়েড এবং এই লিংক https://apple.co/2KrZXOZ থেকে আইওএস ভার্সন ডাউডলোড করা যাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD