শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম :

যে কারণে আবেগাপ্লুত দীঘি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। মাঝে বিরতি কাটিয়ে এখন নায়িকা হয়ে চলচ্চিত্রে অভিনয় করছেন। কিন্তু আজ (২৯ ডিসেম্বর) দীঘির মন ভালো নেই। মায়ের স্মৃতি তাকে আবেগাপ্লুত করেছে। কারণ আজকের এই দিনে মাকে হারিয়েছেন তিনি।

এক সময় মায়ের হাত ধরেই শুটিং সেটে যেতেন মীঘি। মায়ের স্বপ্ন ছিল একদিন নায়িকা হয়ে রুপালি পর্দা দাপিয়ে বেড়াবে তার কন্যা। সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০১১ সালের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান দীঘির মা।

মায়ের স্মৃতি স্মরণ করে দীঘি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন—আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। নয় বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবাইকে অনুরোধ করছি, আমার মায়ের জন্য দোয়া করুন।

দীঘির মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকা। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দোয়েল। সর্বশেষ কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে দীঘির হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ।

লাইটনিউজ

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD