শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

‘প্রবাসীর বউ’ অপর্না ঘোষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

মানস পালের রচনায় গোলাম হাবিব লিটু চ্যানেল আইয়ের জন্য পরিচালনা করেছেন ভিন্নধারার গল্পে টেলিফিল্ম ‘প্রবাসীর বউ’। এতে প্রবাসীর বউয়ের চরিত্রে অভিনয় করেছেন নববধূ অপর্না ঘোষ।

‘প্রবাসীর বউ’র গল্পে দেখা যাবে- নুরু জমিজমা গুছিয়ে এর ওর কাছ থেকে ধার দেনা করে বিদেশে পাড়ি জমায়। চোখে স্বপ্ন বিদেশে গিয়ে অল্প দিনেই অনেক অনেক টাকা রোজগার করে সবার সব দেনা শোধ করে পরিবারকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাবেন। বিদেশে গিয়েই প্রথম ধাক্কাটা খায় সে। যাওয়ার আগে দালাল যে যে প্রতিশ্রুতি তাকে দিয়েছিল তার কোনো প্রতিশ্রুতি সে রক্ষা করে না। বিদেশে গিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় তাকে। যা রোজগার করে তা দিয়ে নিজের চলাই কষ্টকর হয় তার। এমনই ঘটনার মধ্যে এগিয়ে যায় নাটকের কাহিনী…।

এতে আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শিরিন আলম, জীনব রায়, রেজমীল সেতু, শফিক খান দিলু।

আগামী ৩০ ডিসেম্বর চ্যানেল আইতে প্রচার হবে ‘প্রবাসীর বউ’ টেলিফিল্মটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD