শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :

বিশ্বাসই করতে পারেন না সারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

বর্তমান প্রজন্মে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম সারা আলি খান। হাতে গোনা মাত্র কয়েকটি ছবিতেই অভিনয় করেছেন সারা। কিন্তু তার ফলোয়ারের সংখ্যা বলিউডের অন্যান্য নামি-দামি তারকাদের থেকে কম নয়।

সারা আলি খানের রক্তে মিশে আছে অভিনয়। কেননা তার দাদী বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বাবা অভিনেতা সাইফ আলি খান, মা অভিনেত্রী অমৃতা সিং, ফুফু অভিনেত্রী সোহা আলি খান এবং সৎ মা কারিনা কাপুর খানও অভিনেত্রী।

কিন্তু বলিউডের এই অভিনেত্রী নাকি বিশ্বাসই করতে পারেন না শর্মিলা ঠাকুর তার দাদী। এ প্রসঙ্গে সারার ভাষ্য, “তিনি উষ্ণ। তিনি অসাধারণ। তিনি মর্যাদা ও অনুগ্রহের চিত্র প্রকাশ করেছেন। আমি যখনই ‘আরাধনা’ ও ‘মেরে স্বাপ্নো কি রানি’ দেখি তখনই আমার মুখ থেকে বেরিয়ে আসে, ‘হায় ঈশ্বর। এটি আমার দাদী।’ সত্যি তিনি দারুণ। তিনি একটি নক্ষত্র। তাই মাঝে মধ্যে আমি দ্বিধায় পড়ে যাই এই ভেবে যে, সুন্দরী এই নারী সত্যিই কী আমার দাদী? এই বিষয়গুলো কিছুটা আজব হলে, সত্যি আমার কাছে এমনটি মনে হয় সবসময়। আমি সত্যি সৌভাগ্যবতী যে তিনি আমার জীবনে আছেন।”

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD