শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

নিজেকে অমিতাভের সঙ্গে তুলনা করে তোপের মুখে কঙ্গনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে নিজেকে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন কঙ্গনা রানাউত।

কঙ্গনার ভাষ্য– তার অভিনয় নকল করা হয়। তবে সবচেয়ে বেশি অমিতাভকে নকল করা হয়েছে, তার পরেই তিনি।

আনন্দবাজার জানিয়েছে, অভিনেত্রী তাপসী পান্নুকে ব্যঙ্গ করতে গিয়েই কঙ্গনা বিগ বির সঙ্গে তুলনা করে বসেন। আর তাতেই চটেছেন অমিতাভ অনুরাগীরা।

তাপসী তাকে নকল করেন, এমন দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছেন কঙ্গনা। সম্প্রতি এক পত্রিকার হয়ে ফটোশুট করেছেন তাপসী। সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার এক ভক্ত পোস্ট দিয়ে বলেছেন– ছবিতে তাপসী নাকি পুরোপুরি কঙ্গনাকে নকল করছেন।

ব্যস, সেই অনুরাগীর পোস্ট শেয়ার করে তাপসীকে ব্যঙ্গ করে কঙ্গনা লিখেছেন– ‘আমি মুগ্ধ। ও (তাপসী) আমার প্রকৃত ভক্ত। যেভাবে ও মনপ্রাণ দিয়ে আমার দিকে নজর রাখে আর নকল করে, তা দারুণ’। তবে সরাসরি তাপসীর নাম লেখেননি তিনি।

তাপসীর সমালোচনা করতে গিয়ে কঙ্গনা বলেন, জনপ্রিয় সংস্কৃতিকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গায় কোনো নারীই নিয়ে যেতে পারেননি।

তার আরও দাবি, অমিতাভকে নকল করা হয়েছে সবচেয়ে বেশি, তার পরেই তিনি। তবে কঙ্গনার এই দাবিতে চটেছেন অমিতাভ ভক্তরা।

তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিগ বির নাম টেনে ওই তুলনাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে কঙ্গনার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD