শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

অভিনেত্রী নুসরাতের পুরনো ভিডিও ‘ভাইরাল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের কলকাতার অভিনেত্রী ও তৃণমূল এমপি নুসরাত জাহানের পুরনো এক ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি অভিনেতা যশ দাশগুপ্ত’র মধ্যে সম্পর্কের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ওই ভিডিও।

চার সপ্তাহের আগের এই ভিডিওতে দেখা যায়, কলকাতার দক্ষিণেশ্বর কালি মন্দিরে পশ্চিম বাংলার প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে কথা বলছেন নুসরাত। তার পাশেই দাঁড়িয়ে আছেন যশ।

আর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি ছড়িয়ে পড়ার কারণ হল, নুসরাত সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এখন আর স্বামী নিখিল জৈনের সঙ্গে থাকছেন না।

ধারণা করা হয়, গত বছর ‘এসওএস কলকাতা’ ছবিতে কাজ করতে গিয়েই এই দুই শিল্পীর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। আর সে কারণেই নুসরাতের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি। তবে গুজব যাই হোক, সেটাতে কিছুটা হলেও পানি ঢেলেছেন যশ।

কলকাতা টাইমস’কে যশ বলেন, এটা একটা পুরান ভিডিও। ডিসেম্বর মাসের। পুরান ভিডিও আর ছবি খুঁড়ে নতুন গল্প রান্না করা, অতিরিক্ত খোটানো হচ্ছে আমাদের নিয়ে। এসওএস কলকাতা’ ছবির প্রচারণার অংশ হিসেবে ইন্সটাগ্রামে যশের সঙ্গে ছবিও দিয়েছিলেন নুসরাত। সেটা নিয়েও গুজব রটেছিল বেশ।

৮ জানুয়ারি জন্মদিন উপলক্ষে কলকাতা টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, আমার ব্যক্তিগত জীবন সর্বসাধারণের জন্য নয়।

তবে নতুন বছরের শুরুতে অভিনেত্রী নুসরাত ও অভিনেতা যশকে দেখা গিয়েছিল রাজস্থানে। সেখানে তারা শুটিং নয়, বেড়াতেই গিয়েছিলেন।

বিষয়টা অস্বীকার করেননি নুসরাতও। তিনি বলেন, ‘আমি দারুণ কয়েকটা দিন কাটিয়ে এসেছি। এখনও আমার মাঝে সেই অনুভূতি মিশে আছে।”

এদিকে রাজস্থানে বেড়াতে যাওয়া নিয়ে মন্তব্য করতে বললে, যশ সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেছেন, ‘লোকে কি রাজস্থান যেতে পারে না নাকি?”

২০১৯ সালের জুন মাসে হিন্দু ধর্মাবলম্বী নিখিলকে বিয়ে করে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেন। তুরস্কে আয়োজিত ছোট পরিসরের সেই বিয়ের আসরে শুধু ঘনিষ্ট বন্ধু ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। পরে কলকাতায় আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD