শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

হলুদ গাউনে দ্যুতি ছড়ালেন সোনম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

বলিউড ইন্ডাস্ট্রির ফ্যাশন ডিভা হিসেবে পরিচিত অভিনেত্রী সোনম কাপুর। মেকআপ হোক বা জমকালো পোশাক সব কিছুতেই নজর কাড়েন তিনি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বুক চেরা চকচকে এক হলুদ গাউনে দেখা গেলো বলিউডের এই অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই পোশাক পরে করা ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। পাশাপাশি ক্যাপশনে পোশাকে ব্রান্ডের নাম এবং স্টাইলিংয়ের বিবরণও লিখে দিয়েছেন তিনি।

স্টেফেন রোল্যান্ডের নকশা করা পোশাকে এবং নামী জুয়েলারি ব্র্যান্ডের বিশেষ গহনায় বেশ আবেদনময়ী লেগেছে সোনমকে।

সবশেষ ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে দেখা গেছে সোনম কাপুরকে। সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘একে ভার্সেস একে’তে ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তার। এছাড়াও বলিউডের এই অভিনেত্রীর হাতে রয়েছে প্রযোজক সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD