শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

অসুস্থ হয়ে হাসপাতাল ঘুরে এলেন আলিয়া ভাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

বলিউড সেনসেশন আলিয়া ভাট কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে। তবে আলিয়ার ভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। এ কারণে যে, বর্তমানে শঙ্কামুক্ত আলিয়া। চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে এই নায়িকাকে। খবর সায়েন্স ইন্ডিপেন্ডেন্সের।

ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে, করোনায় দীর্ঘদিন বিরতি দিয়ে সম্প্রতি কাজে মন দেন আলিয়া। গত কয়েক দিন ধরে টানা কাজ করে যাচ্ছেন। এতে করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়িকা। গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ সিনেমার শুটিং করছিলেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওই সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ করেই তিনি শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন।

পরে তাকে এইচএন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষার পর আপাতত কিছুটা ভালো আছেন তিনি। প্রয়োজনীয় ওষুধ দিয়ে বিকালে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

এদিকে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ে নিয়ে কল্পনা-জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD