শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

রাজ-শুভশ্রী পুত্রের প্রথম হলিডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাসের কারণে লকডাউন তার উপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গত বছরের শুরু থেকেই গৃহবন্দি ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। এরপর ছেলে যুভানের জন্মের পরও তাকে নিয়েই সারাক্ষণ বাড়িতে ব্যস্ত সময় কেটেছে এই অভিনেত্রীর।

তবে বাড়ি থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছেন শুভশ্রী। তাইতো চার মাস বয়সী যুভানকে নিয়ে প্রথমবার শহর থেকে দূরে কোথাও ঘুরতে গেলেন রাজ-শুভশ্রী দম্পতি।

এবারই প্রথম ছেলেকে নিয়ে দূরে কোথাও ঘুরতে বেরিয়েছেন এই তারকা দম্পতি। তাই এটি হচ্ছে যুভানের জীবনের প্রথম হলিডে।

তবে ছোট্ট যুভানকে নিয়ে খুব দূরে কোথাও না, মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে উলুবেড়িয়ার এক রিসর্টে গিয়েছেন রাজ-শুভশ্রী। নাম দ্য আমায়া রিসর্টে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD