শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

ছুটির রাতের নাটক ‘‌ভাই এক প্রেমিক মাস্তান’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

জায়েদ এলাকার শীর্ষ মাস্তান। ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেই চলেছে। এক সময় জায়েদ বাহিনী তুলে নিয়ে আসে নিশিতাকে। এটি দেখে তিনি রেগে যায় এই বলে যে, তারা একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে।

তারপর সে নিজে এসে নিশিতার মুখের কাপড় সরানোর সাথে সাথেই নিশিতা তাকে কষে চড় দিয়ে বসে। সবাই অবাক, জায়েদ মুখে হাত দিয়ে দাড়িয়ে থাকে। নিশিতাকে মারতে যেতে চাইলে জায়েদ ইশারায় তাদেরকে না করে।

নিশিতা জায়েদকে বকা ঝকা করে সেখান থেকে চলে যায়। উল্টো জায়েদ নিশিতাকে পথ দেখাতে একটা ছেলে পাঠায়। কারণ জায়েদ যে নিশিতার প্রেমে পড়েছে। এভাবেই নাটকটি নাটকীয়তার মোর নেয়।

সঞ্জয় বড়ুয়ার রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন, হাফিজ, সজীব চৌধুরী, রাসেল প্রমুখ।

আগামী ২২ জানুয়ারি রাত ১১টায় দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD