শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :

মেহজাবীনের কেক খেয়ে মুগ্ধ ইরফান সাজ্জাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

মজার মজার কেক তৈরি করেন মেহজাবীন। এ বিষয়ে তার সুনামও ছড়িয়েছে। অনলাইনে প্রচুর অর্ডার পান। কেক তৈরির প্রশিক্ষণও দেন তিনি।

বান্ধবীর জন্মদিনের কেকের অর্ডার নিয়ে এক অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে তার সঙ্গে কথা হয় ইরফান সাজ্জাদের। মেহজাবিনের কেক খেয়ে মুগ্ধ হন তিনি। তার কাছ থেকে কেক তৈরি শিখতে চান। যার পথ ধরে তারা একে অপরকে ভালোবেসে ফেলেন।

এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ইরফানের মা বাধা দেন। কারণ মেহজাবীনের একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রেড ভেলভেট’।

রুম্মান রশিদ খানের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ইরফান সাজ্জাদ, মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, গুলশান আরা, লিওনাসহ আরো অনেকে।

আগামী ২৯ জানুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD