শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :

মাটিতে বসে ভাপা পিঠা বানাচ্ছেন নুসরাত ফারিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

পিঠা বাঙালির প্রিয় খাবার। শীতকালে ঘরে ঘরে পিঠা বানানো গ্রামবাংলার যেন চিরচেনা দৃশ্য। তেমনই এক দৃশ্যে ধরা দিলেন এই সময়ের অন্যতম মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। শীতের রাতে নিজ হাতে ভাপা পিঠা বানিয়ে পরিবারের সদস্যদের চমকে দিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে পারিবারিক এক আয়োজনে মাটিতে বসে লাকড়ির চুলায় গ্রাম্য পরিবেশে ভাপা পিঠা বানিয়ে দেখান এই অভিনেত্রী। তার ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী ও পুরুষের সঙ্গে বসে পিঠা বানাচ্ছেন তিনি। ভিডিওতে নুসরাত বলেন, শীতকাল প্রায় শেষের দিকে। আজ তৈরি করছি ভাপা পিঠা। তবে নতুন চালের কারণে পিঠা সুন্দর হচ্ছে না। আমরা অনেকে মিলে পিঠা বানাচ্ছি। আমি কয়েকটি বানিয়েছি।

তবে ফারিয়া কোথায় ছিলেন ভিডিওতে সেটা উল্লেখ করেননি। তার পিঠা বানানোর ভিডিও ফেসবুকে প্রকাশের পর রীতিমতো সেটি ভাইরাল হয়ে যায়।

নুসরাত ফারিয়া গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন কাজে। এরই মধ্যে বেশ কয়েকটি বড় ইভেন্ট করেছেন তিনি। কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD