বলিউডের সিনেমায় দীপিকার উপস্থিতি সবসময় আলাদা মাত্রা দেয় এ রহস্য সকলের জানা। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর দুই বছর আগে রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধেন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেদের দাম্পত্য জীবনের সবচেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানিয়েছেন, তাদের যখন বিয়ে হয়েছিল তখন দীপিকা একজন সফল অভিনেত্রী। অর্থাৎ রণবীরের চেয়ে তার ক্যারিয়ার ভালো ছিল। তার আয় ছিল রণবীর এর চেয়েও বেশি।
স্ত্রীর চেয়ে স্বামীকে বেশি আয় করতেই হবে, এমন পুরুষতান্ত্রিক ধারণায় বিশ্বাসী ছিলেন না অভিনেতা। কোনো দিন এসব নিয়ে রণবীরের আত্মাভিমানে আঘাতও লাগেনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দীপিকা পাড়ুকোন।
তিনি সবাইকে জানাতে চান, শুধু ভালবেসেই রণবীরকে বিয়ে করেননি তিনি। রণবীর তাকে শ্রদ্ধা করেন, মর্যাদা দেন। আর তাই এতটা নিশ্চিত হয়ে বিয়ে করেছেন রণবীরকে।
দীপিকার কথায়, স্বামীর থেকে আমি বেশি সফল অভিনেত্রী। তা নিয়ে রণবীরের কোনোদিন কোনো সমস্যা হয়নি। অকপটে সেই কথা সে স্বীকারও করে নেন। আমাদের সম্পর্কের ৭ বছর পেরিয়ে গেলো। এই মুহূর্তে রণবীর যেই সাফল্যে পৌঁছেছে এবং যে পরিমাণ আয় ওর, সেটা সেই সময়ে ছিল না। এ রকম বহু সময় গেছে, আমি কাজের ব্যস্ততায় বাড়ি ফিরতে পারছি না। কিন্তু তা নিয়ে একটা কথাও আমাকে শোনায়নি রণবীর। আর সে জন্যই আমাদের সম্পর্কটা এতটা অভিনব।
লাইটনিউজ