শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

শসার উপকারিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

 

১।একটি মাঝারি আকারের শসায় ক্যালোরির পরিমাণ থাকে ১৫ থেকে ১৭ ক্যালোরি স্কেল | আর এতে রয়েছে ফাইবার, কার্ব, প্রোটিন, ভিটামিন সি, কে, বি, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও রিবোফ্লেবিন | অর্থাত্‍ জরুরি সব খনিজ পদার্থ শসায় ঠাসা রয়েছে বলা যায় |

২| যদি চটজলদি হ্যাংওভার কাটাতে হয় তবে শসাই আসবে কাজে | শসা আপনার শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দিয়ে আপনার শরীরকে সুস্থভাবে কাজ করতে সহায়তা করবে | এছাড়াও ঘুমোনোর সময় দু’টুকরো শশা কেটে চোখের উপরে রেখে ঘুমিয়ে পড়ুন | হ্যাংওভারের ফলে চোখ ফুলে যাওয়া বা চোখের তলায় যে কালো দাগ দেখা যায় তার হাত থেকেও মুক্তি পাবেন |

৩| যেসব খাবারে জলের মাত্রা বেশি সেগুলি খেলে ওজন কমতে সহায়তা হয় | শসা বহু প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সমৃদ্ধ | শসা খেলে পেট ভরা থাকে এবং এতে জলের পরিমাণ বেশি থাকে ক্যালোরি বার্ণ করতেও সহায়তা হয় | পেট ভরানোর জন্য হাবিজাবি খাবার না খেয়ে শসা খেতে পারেন | ওজন কমাতে সুবিধা হবে |

৪| শসায় রয়েছে প্রাকৃতিক ব্রেথ ফ্রেশনারের গুণ | পোকামাকড়ের হাত থেকে যে পলিকেমিক্যাল শসাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে সেই পলিকেমিক্যালগুলিই দুর্গন্ধ উত্‍পাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তে সাহায্য করবে | মুখের দুর্গন্ধ দূর করার জন্য শসার একটা টুকরো নিয়ে মুখের মধ্যে ৩০ সেকেন্ড রেখে দিন | দেখবেন নিঃশ্বাসের দুর্গন্ধ উধাও |

৫| শসার ভিটামিন সি, বিটা-ক্যারোটিন, ম্যাঙ্গানিজ, ফ্ল্যাভেনয়েডস, ট্রিটারপেনেস, লিগনান নামের পলিফেনল অক্সিডেটিভ স্ট্রেস কমাতে, শরীরের ব্যাড কোলেস্টেরল কমাতে এবং রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে |

৬| শসায় থাকা ভিটামিন বি১, বি৫, বি৭ স্ট্রেস ও অ্যাংজাইটি কমাতে সাহায্য করে | ভিটামিন বি জলে দ্রাব্য এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং খাবার হজমে সহায়তা করে দেহে শক্তি উত্‍পাদনে সাহায্য করে |

৭| শসায় থাকা ভিটামিন এ, সি, কে, বি, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার ইত্যাদি খনিজগুলি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যার ফলে আপনার নখ, চুল ও ত্বক থাকে সুস্থ | এতে থাকা সিলিকা ও সালফিউরিক কন্টেন্টও নখ, চুল ও ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করবে |

৮| শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় | ক্যান্সারের ঝুঁকি কমায় |

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD