শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের সরব হয়েছেন শুভশ্রী। গতকাল (১৪ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি নিজেদের মতো করে কাটিয়েছেন এই দম্পতি। এদিকে এই তারকা জুটির একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী। এতে দেখা যায়—শুভশ্রীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে রয়েছেন রাজ চক্রবর্তী। আর তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন শুভশ্রী। ভিডিওটি পোস্ট করার পর থেকে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই যুগল।

২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং সেটে রাজ-শুভশ্রীর প্রেমের সূচনা। ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন রাজ চক্রবর্তী। মে মাসে বাওয়ালি রাজবাড়িতে সাতপাকে বাঁধা পড়েন তারা। গত ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা-মা হন রাজ-শুভশ্রী।

https://www.instagram.com/p/CLQ5JNIgmXM/

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD