শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

মা হচ্ছেন নীতি মোহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নীতি মোহন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ছিলো নীতি-নিহার পাণ্ডে দম্পতির দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ সেই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি দিয়েছেন নীতি।

শেয়ার করা ছবির ক্যাপশনে ৪১ বছর বয়সী এই গায়িকা লিখেছেন, ‘ওয়ান প্লাস ওয়ান, আমরা ৩। মা-বাবা হতে চলেছি আমরা, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এর থেকে ভালো খবর আর কী-ই বা হতে পারে!’

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি অভিনেতা নিহার পাণ্ডের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নীতি মোহন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD