শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিয়া মির্জা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

বিবাহ বন্ধনে বাবদ্ধ হলেন দিয়া মির্জা। লাল শাড়িতে সেজে বিয়ের পিঁড়িতে হাজির হন বলিউড অভিনেত্রী। দিয়া মির্জার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

সোমবার দুপুরে পশ্চিম বান্দ্রার বেল এয়ার অ্যাপার্টমেন্টে বসে বৈভব এবং দিয়ার বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ জন মিলিয়ে প্রায় ৫০ জন অতিথি হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে। চুপিসারে বিয়ের পর্ব সারলেও বিয়ের একাধিক ছবি ও ভিডিও ফাঁস হয়েছে ইন্টারনেটে।

বেশ কিছুদিন ধরে দিয়া মির্জার বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়া গাঁটছড়া বাঁধছেন বলে শোনা যায়। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানা যায়। সেই অনুযায়ী শুরু হয় আয়োজন। বিয়ের আগে সঙ্গীত বা মেহেদি কোনও কিছুরই আয়োজন করা হবে না। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দিয়া-বৈভব বিয়ের পিঁড়িতে বসবেন বলেও শোনা যায়।

বিয়েতে লাল রঙের শাড়ি পরে সেজেছেন দিয়া মির্জা। গলায় কুন্দনের হার। আর বৈভব পরেছেন সাদা পাঞ্জাবি ও সোনালী পাগড়ি।

এর আগে দিয়া মির্জা বিয়ে করেছিলেন সাহিল সংঘকে। ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচ বছর পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

লকডাউনের মধ্য়ে দিয়ার সঙ্গে বৈভব সম্পর্কে জড়ান বলে শোনা যায়। ওই সময় বৈভবের মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে দুজনে একসঙ্গে সময় কাটাতেও শুরু করেন। এরপর সম্পর্ক এগিয়ে গেলে, দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD