শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

শুভেচ্ছাদূত হলেন আরেফিন শুভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

চিত্রনায়ক আরেফিন শুভ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে বিজ্ঞাপনেও কাজ করেন। টিভি নাটকেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারেও দেখা যায় তাকে।

এবার পুরুষদের ব্যবহার্য হিমালয়া নামের এক প্রসাধনী কোম্পানির ফেশওয়াশ পণ্যের শুভেচ্ছাদূত হলেন শুভ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সময়ে যে কোনো ক্ষেত্রে নিজের একটি ছাপ ও উপস্থিতি বজায় রাখা খুবই প্রয়োজন।

অভিনয় নিয়ে সবসময়ের মতোই ব্যস্ত সময় পার করছেন আরেফিন শুভ। বর্তমানে শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন তিনি। এটির শুটিং চলছে ভারতের কয়েকটি লোকেশনে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD