শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

আনন্দের গানে পুষ্পিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতার কণ্ঠে ১৬ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে ‘বসন্ত কাছে এলো’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।

এ গান প্রসঙ্গে পুষ্পিতা বলেন, ‘গানের কথা ও সুর আমার মন ছুঁয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করি সবাই গানটি পছন্দ করবেন। এখন থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ হবে।

তারেক আনন্দ বলেন, ‘পুষ্পিতার গায়কী এক কথায় চমৎকার। সজীব দাদা পুষ্পিতার কণ্ঠ মাথায় রেখেই সুর করেছেন। আমাদের সবার প্রচেষ্টায় একটি ভালো গান উপহার দিলাম।’

সংগীত পরিচালক সজীব দাস বলেন, বসন্ত কাছে এলো’ গানটি পুষ্পিতা দারুণ গেয়েছেন।

মিউজিক ভিডিও পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। ভিডিও তৈরিতে সহযোগিতা করেছে চ্যানেল আই। গানটি প্রকাশ হয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল ‘পুষ্পিতা অফিশিয়াল’ থেকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD