শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

আলাদা থাকলেও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন কয়েক মাস ধরে আলাদা থাকছেন। এ সুযোগে নুসরাত দেদারসে মেলামেশা করছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে।

তবে নিখিলের সঙ্গে এক ছাদের নিচে না থাকলেও তার ক্রেডিট কার্ড ব্যবহার করছেন এ অভিনেত্রী।

এদিকে সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই গতকাল সোমবার নুসরাতকে তালাকের নোটিশ পাঠিয়েছেন নিখিল।

তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না নিখিল।

সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। নিখিল তাতে কোনো দিন বাধা দেননি।
এছাড়া যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে আজমির শরিফে ছুটি কাটাতে যাওয়া- কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নুসরাত-বিরোধী কোনো পোস্ট দেননি তিনি।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে কলকাতার সফল ব্যবসায়ী নিখিল জৈনের গলায় মালা পরান অভিনেত্রী নুসরাত জাহান।

নুসরাতের বিয়ে এটাই প্রথম নয় বলে গুঞ্জন রয়েছে, তার দুটি বিয়ে ও বিচ্ছেদের খবর গণমাধ্যমে এলেও কখনোই মুখ খোলেননি তিনি।

চলচ্চিত্রে জনপ্রিয়তাকে ভিত্তি করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয় লাভ করেন নুসরাত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD