শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :

মাকে মনে পড়ছে জানভির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। বুধবার (২৪ ফেব্রুয়ারি) তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। এই দিনে তাকে অনেক মনে পড়ছে বলে জানিয়েছেন তার বড় মেয়ে অভিনেত্রী জানভি কাপুর।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মায়ের হাতে লেখা একটি নোট পোস্ট করেছেন জানভি। সেখানে তাকে ‘লাব্বু’ বলে সম্বোধন করেছেন শ্রীদেবী। তিনি লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি লাব্বু। পৃথিবীর সবচেয়ে সেরা বেবি তুমি।’ এই পোস্টের ক্যাপশনে জানভি লিখেছেন, ‘তোমাকে মনে পড়ছে।’

মাকে নিয়ে প্রায়ই স্মৃতিচারণ করেন জানভি। করোনা মহামারির কারণে ভারতে লকডাউনের সময় এই অভিনেত্রী জানান, বাড়িতে সবকিছু তাকে আগের কথা মনে করিয়ে দিচ্ছে। সবকিছুতেই মায়ের স্মৃতি খুঁজে পাচ্ছিলেন তিনি।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। প্রাথমিকভাবে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। পরবর্তী সময়ে শ্রীদেবীর ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পেয়ে দুবাই পুলিশ জানায়, হৃদরোগে নয়, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারে বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে মৃত্যু হয়েছে এ অভিনেত্রীর। ননদের ছেলের বিয়েতে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি।

এদিকে জানভির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। হার্দিক মেহতার ‘রুহি’ এবং কলিন ডিকুনহার ‘দোস্তানা-টু’ সিনেমায় দেখা যাবে তাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD