শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :

ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস ভক্তদের জন্য সুখবর দিলেন। প্রতি মাসে দুবার ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন বলে জানিয়েছেন।

রোববার ফেসবুক লাইভে এসে অপু বলেন, প্রথমবারের মতো আমার পেজ থেকে লাইভে আসলাম। আমি চাই, আমি দর্শকদের সঙ্গে সবসময় সঙ্গে থাকি। মাঝে মাঝেই দর্শকদের সঙ্গে লাইভে আসব। অন্তত প্রতি মাসে দুবার করে আমার পেজ থেকে লাইভে আসব।

‘আমার পরিবার মূলত দর্শক আর আমার ছেলেকে নিয়ে। ফলে দর্শকদের নিয়ে সবসময় আমার ভাবনা কাজ করে।’

প্রায় তিন বছরের দীর্ঘ বিরতির পর আবার দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস। তবে বাংলাদেশি কোনো চলচ্চিত্র দিয়ে নয়, অপু ফিরছেন কলকাতার চলচ্চিত্র দিয়ে। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত কলকাতার প্রথম সিনেমা ‘শর্টকাট’।

কলকাতার পাশাপাশি ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানা গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD