শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :

‘ওসাম ওসমান’ জাহিদ হাসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

ওসমান পাড়ার পরিচিত ভাই। তিনি কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো সংগঠন বা দলের জনপ্রতিনিধি নয়, তবুও ওসমান জনদরদি। পাড়া-মহল্লার সবার চোখের মণি।

ওসমানকে সবাই আদর করে ওসাম ওসমান বলে ডাকে। কারণ, এলাকার বাল্যবিবাহ, সুধ-ঘোষ, চাঁদাবাজি, ঝগড়া-মারামারি, ছিনতাই সহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ওসমান। সেই সাথে কার সংসার ভেঙ্গে যাচ্ছে, কে অভাবে আছে, কে কষ্টে আছে, কে অসহায়, এই সকল মানুষের মাথার ছায়া ওসমান।

সেই ওসাম ওসমানকে থাপ্পর দেয় মহল্লার নতুন ভাড়াটিয়া নার্গিস। ওসমানকে থাপ্পর মারার খবর মহল্লায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নার্গিসের বাড়িতে পরে ইট-পাথর।

কে এই নার্গিস? ওসাম ওসমানকে কেনো থাপ্পর দিলো? ওসাম ওসমান কি প্রতিশোধ নেবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে একক নাটক ‘ওসাম ওসমান’।

‘ওসাম ওসমান’ নাটকটি রচনা করেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন আদিত্য জনি।

আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে ‘ওসাম ওসমান’ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। নার্গিস চরিত্রে দেখা যাবে প্রভাকে। এছাড়াও অভিনয় করেছেন, মিলি মুন্সী, মুকুল, হানিফ, ছোটো আনোয়ার, আরশি খান, আনোয়ার হোসেন, ইমরান হাসোকে।
‍
শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘ওসাম ওসমান’ নাটকটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD