শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :

পোস্টারের পর টিজারেও জায়গা হলো না রিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

‘চেহরে’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করার কথা ছিলো সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর। কিন্তু খুব সতর্কভাবে এই ছবি থেকে রিয়াকে ছেঁটে ফেলছে প্রযোজক সংস্থা!

কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিলো ‘চেহরে’র পোস্টার। যেখানে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির পাশাপাশি অন্যরা থাকলেও দেখা পাওয়া যায়নি রিয়ার।

আজ (১১ মার্চ) ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘চেহরে’র টিজার। চমকপ্রদ তথ্য হলো- সেখানেও দেখা যায়নি রিয়ার ঝলক। এরপরই প্রশ্ন উঠেছে ছবি থেকেও কী তবে ছেঁটে দেওয়া হবে রিয়ার চরিত্রটি? সেটা কি সম্ভব? যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ছবিটির নির্মাতারা।

‘চেহরে’ ছবিতে অমিতাভ-ইমরানের পাশাপাশি অভিনয় করছেন রঘুবীর যাদব, ক্রিস্টাল ডিসুজা, ধৃতিমান চট্টোপাধ্যায়। টিজারে তাদের জায়গা না হলেও, ক্রেডিট লাইনে জ্বলজ্বল করছে তাদের নাম, কিন্তু সেখানেও জায়গা হয়নি রিয়া চক্রবর্তীর।

পোস্টার মুক্তির পর জানা গিয়েছিলো ৩০ এপ্রিল মুক্তি পাবে ‘চেহরে’। তবে টিজারে দেখা গেছে আগামী ৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

২০১৯ সালের ১ জুলাই রিয়া তার সোশ্যাল মিডিয়ায় ‘চেহরে’ ছবিতে নিজের লুক কেমন হবে তা তুলে ধরেছিলেন। অর্থাত্ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রায় এক বছর আগেই এই ছবির সঙ্গে যুক্ত হয়েছিলেন রিয়া। করোনার আগেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিলো। তবে মহামারির কারণে আটকে যায় মুক্তি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD