শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

তৃণমূলে যোগ দিলেন নীল-তৃণা দম্পতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। কিন্তু ফের নবান্ন দখলের লড়াইয়ের প্রচারে শান দিতে তারকাদেরই সামনে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে এবার ঘাসফুল শিবিরে নাম লেখালেন টেলিভিশন জগতের জনপ্রিয় দুই মুখ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আজই (২০ মার্চ) দলে যোগ দিচ্ছেন তারা।

গত ৪ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। তাদের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেসময়ই গুঞ্জন উঠেছিলো দিদিমণির হাত শক্ত করতে ঘাসফুল শিবিরে যোগদান করতে যাচ্ছেন তারা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।

নীল-তৃণার পাশাপাশি আজ তৃণমূলে নাম লেখাতে চলেছেন সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারিও।

শাসকদলে যোগ দিয়েছেন অদিতি মুন্সি, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র, কৌশানি মুখোপাধ্যায়ের মতো বিনোদন দুনিয়ার বহু তারকা। অনেকেই আসন্ন বিধানসভা ভোটে লড়াইয়ের টিকিটও পেয়েছেন।

এই ইঁদুর দৌড়ে অবশ্য পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। তনুশ্রী চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এমনকি মিঠুন চক্রবর্তীর মতো হেভিওয়েট সুপারস্টারও বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে পদ্মশিবিরেই যোগ দিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD