রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

একই সঙ্গে প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টাইনে রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান শনিবার (২০ মার্চ) কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার তার রেজাল্ট পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD