শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :

সাকিবকে শাকিবের শুভেচ্ছা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঢালিউড কিং শাকিব খান। বুধবার (২৪ মার্চ) সাকিব আল হাসানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা ক্রিকেটার।

ক্রিকেটার সাকিব আল হাসানের ব‌্যাট-বলের জাদুতে বরাবরই মুগ্ধ শাকিব। জন্মদিন উপলক্ষে শাকিব তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সাকিব আল হাসানকে ‘ক্রিকেটের অতিমানব’ আখ্যা দিয়েছেন।

বিষয়টি ব‌্যাখ‌্যা করে শাকিব খান লিখেছেন—সাকিব আল হাসান ক্রিকেটের এক অতিমানব! প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তার অর্জন নিয়ে প্রতিনিয়ত আমরা গর্বিত হই! গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

নামের সঙ্গে যেমন মিল তেমনি দুই অঙ্গনের বাদশা এই দুই তারকা। ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে সখ‌্যতা রয়েছে। মাঝেমধ‌্যে তারা মুঠোফোনে কথা বলেন বলে জানা গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD