শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :

ফজলুর রহমান বাবুর নতুন গান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশ পেলো জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর নতুন একটি গান।

চান্দে বসত কইরো কইণ্যা/ চান্দে বাড়িঘর… এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নির্মাতা শিমুল সরকার। সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় গীতিকবি ও
সুরকার মিল্টন খন্দকার।

ফোক ঘরানার গানে এমনিতেই সারা দেশে বিপুল সমাদৃত ফজলুর রহমান বাবু। সারা পৃথিবীর বাংলা ভাষা-ভাষীদের কাছেও রয়েছে সমান গ্রহণযোগ্যতা। নতুন এই গানটিও ফোক ঘরানার গান। তাই এটি নিয়ে আশাবাদী বাবু।

‘চান্দের কইণ্যা’র সাথে একটি যুবকের জড়িয়ে থাকা সুখ দুঃখকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই গানের কাহিনী।

আপাতত স্টুডিও ভার্সন অবমুক্ত করা হলেও শিগগিরই এর পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছেন শিমুল সরকার।

স্কাই বাংলা মিডিয়া ও সৌখিন ডট টিভির পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া এই গানের নির্বাহী প্রযোজক শাহ আলম। আর এই আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিরেক্টর গিল্ডের বর্তমান সাধারণ সম্পাদক ও নির্মাতা এ এম কামরুজ্জামান সাগর।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD