শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনায় আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘দঙ্গল’ সিনেমা খ‌্যাত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সোমবার (২৯ মার্চ) দুপুরে ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ‌্য জানিয়েছেন এই অভিনেত্রী।

আপাতত নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন ফাতিমা। এসব তথ‌্য জানিয়ে ফাতিমা সানা শেখ লিখেছেন—‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সমস্ত নিয়ম মেনে বাড়িতে নিজেকে আলাদা রেখেছি। আপনাদের উদ্বেগ ও শুভকামনার জন‌্য সবাইকে ধন‌্যবাদ।’

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর প্রমুখ। কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমায় ফাতিমা সানার বাবার চরিত্রে অভিনয় করেন আমির খান। এ সিনেমার মাধ‌্যমে আলোচনায় উঠে আসেন ফাতিমা সানা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD