শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :

অভিনেতা এজাজ খান গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

বলিউড অভিনেতা ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খানকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মাদককাণ্ডে তাকে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) মুম্বাই এয়ারপোর্ট থেকে আটক করে।

জানা গেছে, আটকের পর টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে গভীর রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আজ বুধবার তাকে আদালতে তোলা হয়। যদিও এজাজ দাবি করেছেন, তাকে আটক করা হয়নি, বরং তিনি নিজেই এনসিবির ডাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২ কিলোগ্রাম নিষিদ্ধ মেফেড্রোসহ এনসিবির হাতে গ্রেপ্তার হয় মাদক পাচারকারী শাদাব ভাটাটা। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উঠে আসে এজাজের নাম। এরপর অভিনেতার সঙ্গে যুক্ত আন্ধেরি এবং লোখান্ডওয়ালার দু’টো জায়গায় তল্লাসি চালায় এনসিবি।

সূত্র : টাইমস অব ইন্ডি

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD