শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

হাসপাতাল থেকে আফসানা মিমির মজার চিরকুট!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

নাটকের গুনী অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি ৯ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত। তাকে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিমির ‍অসুস্থতার খবরে উৎকণ্ঠায় তার ভক্তরা। হাসপাতালের বিছানায় শুয়ে ভক্ত-শুভাকাঙক্ষীদের উদ্দেশে একটি চিরকুট লিখেছেন বুদ্ধিদীপ্ত নির্মাতা-অভিনেত্রী। সেটি সবার কাছে পৌছে দিয়েছেন মিমির সহকর্মী নজরুল সৈয়দ।

চিরকুটের শেষে আফসানা মিমি যেটি লিখেছেন, সেটি সত্যিই মজার। তিনি লিখেছেন, ‘আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সবসময়ই খুব পজিটিভ।’

চিরকুটের শুরুটা এমন, ‘সারাজীবন সবার ভালোবাসা পেয়েছি। যখন কোনো বিপদ এসেছে জীবনে, সবাই পাশে থেকেছেন। গত ৯ দিন হলো আমি করোনা পজিটিভ। সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমি ভালো আছি। বিএসএমএমইউ-তে অ্যাডমিশন নিলাম।’

বয়োজ্যেষ্ঠ বাবার প্রসঙ্গ টেনে যোগ করেন, ‘ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতোদিন আমার জন্য ঘরবন্দি থাকবেন! বরং আমি হাসপাতালে থেকে চিকিৎসা নিই। বাবাও একটু বাড়ির মধ্যে আরাম করে হাঁটা-চলা করুন আর বাড়ির কাজে যারা সাহায্য করেন তারাও আরেকটু নিরাপদ থাকুন। তাহলে আমারও এর চেয়ে বিপদের সম্ভাবনা থাকবে না।’

আরও লেখেন, ‘সবাই হাসপাতালের কথা শুনলে ভয় পেয়ে যাবেন বা চিন্তা করবেন, তাই সুহৃদ নজরুল সৈয়দের মাধ্যমে সবাইকে বলতে চাই- আমি খুব ভালো আছি। এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়। অনন্ত ভালোবাসায়- আফসানা মিমি’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD