শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

মোশাররফ করিম-পায়েলের ‌‘এইম ইন লাইফ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি কেয়া পায়েলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন একটি নাটকে। নাটকটি ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্ট এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।

সৌরভ ইশতিয়াকের স্ক্রীপ্টে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা মাহমুদ মাহিনের।

মোশাররফ করিম, কেয়া পায়েল ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, সিয়াম নাসির, সবুজ রহমান, শিমু।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাক মোরশেদ ও বিশ্বজিৎ দত্ত। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন মাহমুদ মাহিন।

ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে ঈদকে সামনে রেখে একাধিক বড় প্রোডাকশন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD