রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

করোনায় বীরবিক্রম আব্দুস সবুরের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রম মারা গেছেন।

সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)।

প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রমের বড় ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা নিয়ে গত ৮ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করার পর তার পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার রাতে তিনি মারা যান।

আজ বাদ জোহর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে আব্দুস সবুর খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বীরবিক্রম আব্দুস সবুর খান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD