শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :

এবার দৈত্যরূপে হিরো আলম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

কোনো আলোচনা-সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের মতোই কাজ করে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম। চাইনিজ, অ্যারাবিক গানের পর এবার দৈত্যরূপে দেখা যাবে তাকে।

চাইনিজ গানের পর কয়েক দিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমাণ করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন; যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই গানের রেশ শেষ না হতেই এবার হাজির হচ্ছেন দৈত্যরূপে।

হিরো আলম বলেন, এবার আমি আসছি দৈত্য হয়ে। আসলে আমি তো মানুষ, কিন্তু দৈত্যরূপে আমাকে দেখা যাবে একটি নাটকে। ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, সেখানেই আমাকে এ চেহারায় দেখা যাবে।

নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। তবে কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো নির্দিষ্ট হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD