শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :

‘শেরনি’ ‍লুকে হাজির বিদ্যা বালান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে সিনেমা হলগুলো। ফলে এখন ওটিটি প্ল্যাটফর্মেই ছবি মুক্তি দিচ্ছে নির্মাতারা। এবার সেই একই পথে হাঁটলেন বিদ্যা বালান।

আগামী জুন মাসে আমাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে মুক্তি পাবে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’। আজ (১৭ মে) প্রকাশ পেয়েছে ছবিতে বিদ্যার ফার্স্ট লুক।

ফার্স্টলুকে জলপাই রঙের শার্ট পরেছেন বিদ্যা। হাতে রয়েছে একটি ওয়াকি টকি। বন্দুকের নলের ফোকাসে রয়েছে তার চরিত্র। দেখে যেটুকু মনে হচ্ছে, চরিত্রটি কোনও ফরেস্ট অফিসারের।

অমিত মাসুরকর পরিচালিত ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাক্সেনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD