শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

ছেলের মা হলেন শ্রেয়া ঘোষাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

নতুন অতিথি এসেছে শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য দম্পতির ঘরে। পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় এই গায়িকা।

শনিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে পুত্র সন্তান জন্ম দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শ্রেয়া।

তিনি লিখেছেন, ‘আজ দুপুরে ঈশ্বর আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন… একটি ফুটফুটে ছেলে! এটি একদম আলাদা অনুভূতি। যা আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি, আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য।’

গত ৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেবিবাম্পের একটি ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন শ্রেয়া।

জনপ্রিয় এই গায়িকা ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD