শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

প্রকাশ হলো ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে বুবলীর লুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। পরিচালনা করছেন তপু খান। এতে দেশীয় চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীকে দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয় কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং শুরু করা হয়নি।

তিনি আরও জানান, আগামীকাল ২৫ মে মঙ্গলবার উত্তরায় আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা শুটিং লট সুন্দর ভাবে সমাপ্ত করতে চাই। শাকিব খান এবং বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD